উদ্দীপকে সারাদেশে গুড় সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সারাদেশে গুড় সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। স্থানগত উপযোগের ফলেই একস্থানে উৎপাদিত পণ্য অন্যস্থানে ভোগ করা যায়। উদ্দীপকে জনাব শ্যামল যশোর থেকে উন্নতমানের খেজুরের গুড় সংগ্রহ করে সারাদেশের বিভিন্ন ব্যবসায়ীর নিকট সরবরাহ করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব শ্যামল যশোর থেকে গুড় সংগ্রহ করে সারাদেশে স্থানান্তর করেন; যা পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। উক্ত উপযোগ সৃষ্টির মাধ্যমে একস্থানে পণ্য অন্যস্থানে ব্যবহার করা সম্ভব হয়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উদ্দীপকে সারাদেশে গুড় সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর