বিপণনের যে কাজ দ্বারা সমস্যা সমাধান হবে তা বিপণনয়ের অন্য একটি কাজের উপর নির্ভরশীল- এ ব্যাপারে তোমার মতামত কি? ব্যাখ্যা কর।
উত্তর: বিপণনের যে কাজ যারা তার সমস্যার সমাধান হবে তা হলো পর্যায়িতকরণ এবং এটি বিপণনের অন্য একটি কাজের উপর নির্ভরশীল তা হল প্রমিতকরণ। পণ্যের ওজন, আকার, রং ও গুনাগুন ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে। বিপণন প্রক্রিয়া সম্পাদিত কার্যাবলীর মধ্যে পণ্যের মান নির্ধারণ বা প্রমিতকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্যের মান নির্ধারণ বিপণন কার্যাবলীকে দারুনভাবে প্রবাহিত করে। যেকোনো পণ্য দ্রব্যের ওজন, আকার, রং বা বর্ণ, স্থায়িত্ব বা অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্য প্রমিতকরণের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায় "তাজা ফল" কুমিল্লার জনপ্রিয় ফল বিক্রেতা। তবে গত কয়েক বছর যাবৎ তাদের বিক্রিত পেয়ারার মধ্যে অনেকগুলো ছোট আকারের পেয়ারা থাকায় ক্রেতারা অভিযোগ জানাচ্ছে। তাজা ফল অনেক যাচাই-বাছাই করে পেয়ারা সংগ্রহ করলেও ছোট বড় আকার জনিত সমস্যার সমাধানের পথ খুঁজে পাচ্ছে না। প্রমিতকরণ বা মানদণ্ড নির্ধারণ বলতে বিভিন্ন দ্রব্যের মৌলিক মানসীমা নির্ধারণ কে বোঝায়। অন্যদিকে প্রতিষ্ঠিত মান অনুযায়ী পণ্য দ্রব্য প্রকৃতিকীকরণ বা শ্রেণীবদ্ধকরণই হলো পর্যায়িতকরণ। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের যে গুণগত মান নির্দিষ্ট করা হয় তার আলোকেই পরবর্তীতে পণ্যের পর্যায়িতকিরণ করা হয়। এক্ষেত্রে পণ্যের মান যদি পূর্ব নির্ধারিত না থাকে তাহলে কোন অবস্থাতেই পণ্যের শ্রেণীবিভাগ করা সম্ভব হবে না। কারণ মানই হলো শ্রেণীবিভাগের ভিত্তি । তাই বলা যায়, প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
বিপণনের যে কাজ দ্বারা সমস্যা সমাধান হবে তা বিপণনয়ের অন্য একটি কাজে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর