"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- ব্যাখ্যা কর।
উত্তর: "উত্তম ক্রয় বিক্রয় এর অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ। বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয় কার্যসম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদির কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয়ের কাজ অতি দ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃ প্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব। বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- ব্যাখ্যা কর।
উত্তর