রকিবের সফলতার ক্ষেত্রে বিপণনের যে কাজটি অবদান রেখেছে, তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: রকিবের সফলতার ক্ষেত্রে বিপণনের পর্যায়িতকরণ কাজটি অবদান রেখেছে। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তা পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ। উদ্দীপকে জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। পরবর্তীতে উক্ত আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বাছাইয়ের মাধ্যমে পৃথক করে ক্রেতাদের চাহিদা মেটায়। ফলে ক্রেতারা তাদের পছন্দমতো আলু ক্রয় করতে পারে এবং জনাব রকিবও লাভবান হচ্ছেন। এখানে দেখা যাচ্ছে, জনাব রকিব তার পণ্য কতিপয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতকগুলো ভাগে ভাগ করে তা বিক্রয় করেন। তার এই কাজ বিপণনের পর্যায়িতকরণকে নির্দেশ করে। নির্দিষ্ট গুণাগুণ ও মানদণ্ডের ভিত্তিতে পণ্য পর্যায়িতকরণ করা হয়। এর ফলে উৎপাদক যেমন সহজে পণ্য বিক্রয় করতে পারে তেমনি ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। বাজারে একই মানের বা একই দামে পণ্য প্রচলন হয় না। ভোক্তাদের পার্থক্যের কারণে একই প্রতিষ্ঠান বিভিন্ন মানের পণ্য বাজারে ছাড়ে। এ বিষয়টি বিবেচনা করে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণিবিভাগ করা হলে বাজারে বিদ্যমান সকল ধরনের ভোক্তা পণ্যসামগ্রী ক্রয় করতে সক্ষম হন। উদ্দীপকেও একইভাবে পর্যায়িতকরণ কাজ সম্পাদনের মাধ্যমে জনাব রকিব তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারছেন ।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
রকিবের সফলতার ক্ষেত্রে বিপণনের যে কাজটি অবদান রেখেছে, তার যথার্থতা …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর