বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ কর।
উত্তর: বিজ্ঞাপন ও প্রচার এক বিষয় নয়। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যেকোন অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যাক্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন। অন্যদিকে, উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যম সমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ করা অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াস কেই প্রচার বলে। সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু প্রচারের উদ্দেশ্য হলো পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা। আবার বিজ্ঞাপনের কার্যক্ষেত্র সীমিত, কিন্তু প্রচারের আওতা ব্যাপক। বিজ্ঞাপনের জন্য অর্থের প্রয়োজন হয়। কিন্তু প্রচারের জন্য অর্থের প্রয়োজন হয় না হলেও অনেক কম। তাই বলা যায় বিজ্ঞাপন ও প্রচার কোন অবস্থাতেই এক বিষয় নয়।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ কর।
উত্তর