প্রাথমিক অবস্থায় জনাব ফাহিম বিপণনের কোন কার্যাবলী সম্পাদনা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাথমিক অবস্থায় ফাহিম বিপণনের ক্রয় কার্যাবলী সম্পাদন করেছেন। ক্রয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে ক্রেতা পন্যের মালিকানা গ্রহণ করে। ক্রয় হলো বিপণন তথা ব্যবসা-বাণিজ্যের প্রধান কাজ। ক্রয়ের মাধ্যমে কোন ব্যক্তি বা ব্যবসায়ী পণ্যের ওপর অধিকার লাভ করে। এর মাধ্যমে পণ্যের মালিকানা বা সত্বগত উপযোগ সৃষ্টি হয়। এজন্য ক্রেতা বিক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। অর্থ ব্যতীত ক্রেতা পণ্য ক্রয় করতে পারে না। তাই ক্রয় হলো অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ। এরূপ গ্রহণের ফলে নির্দিষ্ট পণ্য বা সেবার ওপর ক্রেতার অধিকার প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে দেখা যায়,জনাব ফাহিম একজন পাট ব্যবসায়ী। তিনি ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীদের নিকট হতে অর্থের বিনিময়ে পাট সংগ্রহ করেন। এখানে তিনি অর্থের বিনিময়ে পাট সংগ্রহ করে থাকে যা ক্রয় কার্যের অন্তর্ভুক্ত। তাই বলা যায় প্রাথমিক পর্যায়ে তিনি ক্রয় কার্য সম্পাদন করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
প্রাথমিক অবস্থায় জনাব ফাহিম বিপণনের কোন কার্যাবলী সম্পাদনা করেছেন? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর