উল্লেখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের বিপণন কার্যাবলী সম্পাদনের কথা বলা হয়েছে। ব্যাখ্যা কর।
উত্তর: উল্লেখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণন কার্যাবলীর উৎপাদন পূর্ব কার্যাবলী যেমন পণ্য ও পরিকল্পনা উন্নয়ন ধাপটির কথা বলা হয়েছে। ভোক্তাদের প্রয়োজন ও অভাবে সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যে অর্জনের লক্ষে সম্পাদিত সকল কার্যাবলীকে বিপণন কার্যাবলী বলে। বিপণন কার্যাবলীর মধ্যে উৎপাদনপূর্বক কিছু কার্যাবলী রয়েছে যেমন: বিপণন পরিবেশ বিশ্লেষণ, বাজার তথ্য সংগ্রহ, পণ্য পরিকল্পনা ও উন্নয়ন, অর্থসংস্থান, ক্রয় ও গবেষণা কার্যক্রম ইত্যাদি। বাজার তথ্য সংগ্রহের পর সবকিছু অনুকূলে থাকলে পণ্যপরিকল্পনা এবং পণ্য উন্নয়নের কাজ করা হয়। এক্ষেত্রে বিপণনকারী পণ্য পরিকল্পনার অংশ হিসেবে কি পরিমান পণ্য উৎপাদন করা হবে, কাদের জন্য উৎপাদন করা হবে এবং কত পরিমাণে উৎপাদন করা হবে ইত্যাদি বিষয় নির্ধারণ করা হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় সাইন কসমেটিকস লিমিটেড " একটি কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০২৩ সালের প্রতিষ্ঠানটি নতুন এক ধরনের মার্চেন্ডাইজিং ক্রিম উৎপাদনের সিদ্ধান্ত নেন এবং উৎপাদন পূর্বে প্রায় ৫০০ সম্ভাব্যকৃতদের মতামত নিয়ে ক্রিম উৎপাদন করে। এখানে দেখা যায় তারা বিপণন কার্যাবলির পণ্যপরিকল্পনা ও উন্নয়ন ধাপটি অনুসরণ করে বিপণন কার্যাবলী সম্পন্ন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উল্লেখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের বিপণন কার্যাবলী সম্পা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর