সাইন কসমেটিকস লিমিটেড- এর ক্রেতা মনোযোগ আকর্ষণ ও সফলতা অর্জনের কারণ। (বিপণনের কাজের ধরন উল্লেখপূর্বক) বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাইন কসমেটিকস লিমিটেড এর ক্রেতা মনোযোগ আকর্ষণ এবং সফলতা অর্জনের কারণ হলো মোড়কিকরণ। পণ্যের উপর আবরণ সৃষ্টি করে পণ্য কে নিরাপদ রাখা, গুণগত মন রক্ষা করা, সহজ বহনযোগ্য এবং ক্রেতাকে আকৃষ্ট করার প্রক্রিয়াকে মোড়কিকরণ বলে। মোড়ক হচ্ছে একটি আবরণ যা দিয়ে পণ্যকে ঢেকে বা মুড়ে রাখা হয়। পরিবহনজনিত কারণে, নড়াচড়া বা অন্য কোন কারণে পন্য নষ্ট বা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আবার আকর্ষণীয় মোড়কের মাধ্যমে খুব সহজে ক্রেতাকে আকৃষ্ট করা যায়। উদ্দীপকে দেখা যায় উক্ত ক্রেতাদের মতামত অনুযায়ী ক্রিম উৎপাদন করে আকর্ষণীয় টিউবে বিক্রয় করে। এতে অল্প কিছুদিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানের ক্রেতা মনোযোগ আকর্ষণের সক্ষম হয় এবং এর ব্যাপক সফলতা অর্জন হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি আকর্ষণীয় টিওবে তাদের পণ্যটি বিক্রয় শুরু করেন, যা মোড়কিকরণের একটি অংশ। আকর্ষণীয়টিও ব্যবহারের ফলে গ্রাহকরা এই টিউবের প্রতি আকৃষ্ট হয়ে পণ্যটি ক্রয় করে থাকে। তাই বলা যায় উক্ত প্রতিষ্ঠানের ক্রেতা মনোযোগ আকর্ষণ এবং সফলতা অর্জনের কারণ হলো মোড়কীকরণ।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
সাইন কসমেটিকস লিমিটেড- এর ক্রেতা মনোযোগ আকর্ষণ ও সফলতা অর্জনের কারণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর