স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি করা হয় ব্যাখ্যা কর।
উত্তর: পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহন হলো স্থানান্তর বিপণন কার্য। পরিবহনের মাধ্যমে পণ্য সামগ্রী এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা হয়। এর ফলে পণ্যের বাজার স্থানীয় থেকে আঞ্চলিক, আঞ্চলিক হতে জাতীয় এবং জাতীয় হতে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতি লাভ করে। যেমন- পরিবহনের মাধ্যমে রাজশাহীর আম ঢাকায় বসে ভোগতারা খেতে পারছে। আমাদের দেশের চিংড়ি মাছও আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে। পন্য সামগ্রিক এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার মাধ্যমে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি করা হয় ব্যাখ্যা কর।
উত্তর