আশরাফ বেকারির পণ্য তৈরির কাজটি কোন ধরনের ব্যবস্থাপনার সাথে সম্পর্ক? ব্যাখ্যা কর।
উত্তর: আশরাফ বেকারির পণ্য তৈরির কাজটি উৎপাদন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হয়। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদামাফিক পণ্য ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়। উদ্দীপকে আশরাফ বেকারি উন্নত মানের পণ্য তৈরি করার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করে। সে অনুযায়ী উপকরণাদি এবং কার্যাবলির সমন্বয়সাধন করে। এতে প্রতিষ্ঠানটি ন্যায্যমূল্যে মান ও রুচিসম্মত পণ্য সরবরাহ করতে পারে। এখানে দেখা যায়, তিনি পণ্য উৎপাদনের জন্য উৎপাদন পরিকল্পনা, সংগঠন ও সমন্বয়সংক্রান্ত কাজ করেন; যা উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
আশরাফ বেকারির পণ্য তৈরির কাজটি কোন ধরনের ব্যবস্থাপনার সাথে সম্পর্ক?…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর