দৃশ্যকল্প-১-এ জনাব নাঈম মান ব্যবস্থাপনার কোন ধাপ অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ জনাব নাঈম মান ব্যবস্থাপনার প্রেক্ষাপট সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করেন। যে ব্যবস্থাপনায় ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয়, তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার নীতি ৩টি। যথা- ক্রেতাসন্তুষ্টি, কর্মী সম্পৃক্ততা ও ধারাবাহিক মান উন্নয়ন। মান ব্যবস্থাপনায় তিনটি কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জনাব নাঈম একজন উৎপাদন ব্যবস্থাপক।তিনি প্রতিষ্ঠানের পণ্যের বাজার অবস্থান ধরে রাখার জন্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে কর্মী সম্পৃক্ততা ও মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্বারোপ করেন। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য উৎপাদন কাজে কর্মীদের সম্পৃক্ত করছে এবং ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। এসব কার্য থেকে বোঝা যায়, তারা মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করছে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ জনাব নাঈম মান ব্যবস্থাপনার কোন ধাপ অনুসরণ করেন? ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর