উদ্দীপকে উল্লিখিত জুসের গ্রহণযোগ্যতা বৃদ্ধির কারণ- মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উল্লিখিত জুসের গ্রহণযোগ্যতা বৃদ্ধির কারণ দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মানসনদ গ্রহণ। BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে। উদ্দীপকের জনাব সুমিত রাঙামাটিতে একটি আনারসের জুস ফ্যাক্টরি গড়ে তোলেন। তিনি আনারসের নতুন জুস দেশের অভ্যন্তরে বিক্রয়ের পূর্বে এর মান সম্পর্কে একটি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিকট থেকে সনদ গ্রহণ করেন। এর ফলে জুসের গ্রহণযোগ্যতা সকলের নিকট বৃদ্ধি পাচ্ছে। এখানে যে প্রতিষ্ঠানের মানসনদের কথা উল্লেখ করা হয়েছে তা হলো BSTI। কেননা বাংলাদেশে একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা; যে সংস্থা জাতীয় পর্যায়ে সঠিক মানসম্মত পণ্যের মানসনদ ও সিলমোহর প্রদান করে থাকে। BSTI হচ্ছে ক্রেতা বা ভোক্তার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৫ সালে গঠিত বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা। যার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা BSTI। উক্ত প্রতিষ্ঠানটি দেশের পণ্যের মান নিয়ন্ত্রণ ও পণ্যের মানের পরামর্শ প্রদান করে। ফলে ক্রেতাগণ পণ্যের মানের প্রতি আস্থা তৈরি করতে পারেন। উক্ত সংস্থার সনদ গ্রহণের ফলেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির জুসের গ্রহণযোগ্যতা সকলের নিকট বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সফলতা অর্জনে সক্ষম হয়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জুসের গ্রহণযোগ্যতা বৃদ্ধির কারণ- মান নিয়ন্ত্রণকার…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর