জনাব রাসেল প্রাথমিক পর্যায়ে কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ গ্রহণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাসেল প্রাথমিক পর্যায়ে বিএসটিআই থেকে মান সনদ গ্রহণ করে। বিএসটিআই এর পূর্ণরূপ হল বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের মান নির্ধারণ ও মান নিয়ন্ত্রণে নিয়োজিত স্থানীয় সংস্থা হল বিএসটিআই। বাংলাদেশের যেকোনো পণ্য উৎপাদনের জন্য বিএসটিআইয়ের অনুমোদন নিতে হয়। এছাড়া পণ্যের প্যাকেটের উপর বি এস টি আই এরসির ব্যবহার করতে হয়। এটি দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে ব্যবহৃত কাঁচামাল, পণ্য ও সেবার মান, উৎপাদন কাঠামো, অন্যের আকার আকৃতি ইত্যাদি বিষয়ের মান নির্ধারণ করে থাকে। এর মান প্রবর্তনের ফলে কোন প্রতিষ্ঠান ভেজাল বা ক্ষতিকর করে কোন পণ্য উৎপাদন করতে পারে না।এটি পণ্যের আকার আকৃতি, ওজন এবং পরিমাপ ইত্যাদি বিষয়ে শুধু মান ঠিক করে না, এ বিষয়ে সরকারকে সুপারিশও করে থাকে। এটি পণ্যের মান নির্ধারণ করে থাকে এবং সনদ প্রধান করে থাকে। বিএসটিআই অনুমোদন থাকলে ক্রেতারা সহজেই সে পণ্যটি ক্রয় করতে আগ্রহী থাকে। উদ্দীপকে,জনাব রাসেল খুলনা থেকে মধু সংগ্রহ করে প্রক্রিয়াজাত ও বিক্রয় করেন। শুরুতে দেশের মধ্যে মধু বিপনণের জন্য দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে মান সনদ গ্রহণ করে।তিনি যে দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে মানসম্মত গ্রহণ করে সেটি হল বিএসটিআই। তাই বলা যায় জনাব রাসেল প্রাথমিক পর্যায়ে বিএসটিআই থেকে মান সনদ গ্রহণ করে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব রাসেল প্রাথমিক পর্যায়ে কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ গ্রহণ করেন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর