ভবিষ্যতে এ ধরনের ক্ষতি থেকে রেহাই পেতে হলে কারখানাটিকে যে ধরনের ব্যয় করতে হবে তা উল্লেখপূর্বক সমস্যার সমাধানে তার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: ভবিষ্যতে এ ধরনের ক্ষতি থেকে রেহাই পেতে হলে অবশ্যই তাকে নিবারণ বা প্রতিরোধমূলক ব্যয় করতে হবে। সাধারণভাবে কোন দুর্ঘটনা ঘটার আগেই তা প্রতিহত করাকে প্রতিরোধ বলে। আর উৎপাদনের ক্ষেত্রে পণ্য উৎপাদনের আগে ত্রুটি রোধের জন্য বা নিম্নমান প্রতিরোধ করার জন্য যে ব্যয় করা হয় তাকে নিবারণ বা প্রতিরোধমূলক ব্যয় বলে। মূলত পণ্য নিম্নমানের হওয়ার প্রেক্ষিতে এ অবস্থা থেকে উত্তরণের জন্য উৎপাদনকারী নিম্নমানের পণ মূল্যায়ন ও ত্রুটি প্রতিরোধে অর্থ ব্যয় করে বলে একে প্রতিরোধমূলক ব্যয় বলা হয়। উদ্দীপকে দেখা যায়,একটি সিমেন্ট কারখানায় উৎপাদন চলাকালীন সময়ে বেশ কিছু সিমেন্ট এমনভাবে জমাট হয়ে যা কোনোভাবেই আর সিমেন্টে রূপান্তর করা সম্ভব নয় এবং কিছু সিমেন্ট আছে যেগুলো স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হবে। তবে এক্ষেত্রে ব্যয় বেড়ে যাবে। কারখানাটির প্রধান কেমিক্যাল ইঞ্জিনিয়ার এর মতে, এর জন্য অতিরিক্ত ব্যয় হবে ৫ লক্ষ টাকা এবং মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠিত হলে তাদের অভিমত হলো কার্য চলাকালীন সময়ে তদারকের অভাবে এরূপ অবস্থায় সৃষ্টি হয়েছে। এখানে তারা যদি আগে থেকেই নিবারণ ব্যয় করে থাকতো তাহলে তাদের প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হত না। তাই বলা যায় ভবিষ্যতে এ ধরনের ক্ষতি থেকে রেহাই পেতে হলে কারখানাটির অবশ্যই নিবারণ ব্যয় করা উচিত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
ভবিষ্যতে এ ধরনের ক্ষতি থেকে রেহাই পেতে হলে কারখানাটিকে যে ধরনের ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর