সিমেন্ট কারখানাটির সংগঠিত ক্ষতি কোন ধরনের উৎপাদন জনিত ব্যয়কে বৃদ্ধি করে।
উত্তর: সিমেন্ট কারখানাতে সংগঠিত ক্ষতি অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়ের উৎপাদন জনিত ক্ষতিকে বৃদ্ধি করে । পণ্য বা সেবা উৎপাদনের সময় যেসব ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে এবং তার সংশোধন করার জন্য যে ব্যয় নির্বাহ করা হয় তাকে অভ্যন্তরীণ বিচ্যুতির ব্যয় বলে। উৎপাদনের সময় নষ্ট হওয়া পণ্য উদ্ধার জনিত ব্যয় ও অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয় বলে বিবেচিত হয়। অর্থাৎ, উৎপাদন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ কোন ত্রুটির কারণে যে ব্যয় নির্বাহ করা হয় তাকে অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয় বলে। এ ধরনের ব্যয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তাই সতর্কতার সঙ্গে পণ্য উৎপাদন করলে এরূপ দেয় অনেকটাই কমানো সম্ভব। উদ্দীপকে দেখা যায়, একটি সিমেন্ট কারখানায় উৎপাদন চলাকালীন সময়ে বেশ কিছু সিমেন্ট এমনভাবে জমাট হয়ে যা কোনোভাবেই আর সিমেন্টে রূপান্তর করা সম্ভব নয় এবং কিছু সিমেন্ট আছে যেগুলো স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হবে। তবে এক্ষেত্রে ব্যয় বেড়ে যাবে। কারখানাটির প্রধান কেমিক্যাল ইঞ্জিনিয়ার এর মতে, এর জন্য অতিরিক্ত ব্যয় হবে ৫ লক্ষ টাকা এবং মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। উৎপাদনের সময় অনেক পণ্যই নষ্ট হয়ে যায় বা নিম্নমানের হয়ে যায় । উদ্বোধনের সময় নষ্ট হয়ে যাওয়া পণ্যের কারণে উৎপাদককে যে ক্ষতির সম্মুখীন হতে হয় তাকে উৎপাদন জনিত ক্ষতি বলে। আর উদ্দীপকে উৎপাদন জনিত ক্ষতি হওয়ার কারণে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় গঠিত হয়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
সিমেন্ট কারখানাটির সংগঠিত ক্ষতি কোন ধরনের উৎপাদন জনিত ব্যয়কে বৃদ্ধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর