"মান ব্যবস্থাপনা মুনাফা বৃদ্ধি করে"-ব্যাখ্যা কর।
উত্তর: ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রম কে মান ব্যবস্থাপনা বলে। মানসম্মত পণ্য সহজেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। ক্রেতারা আগ্রহ ভরে এ ধরনের পণ্য ক্রয় করে।তাছাড়া মানসম্মত পণ্য ও সেবা কোম্পানির সুনাম সৃষ্টি করে । অর্জিত সুনামের সাহায্যে কোম্পানির নতুন নতুন ভোক্তা বা ক্রেতা খুঁজে পায়। আর এই নতুন নতুন ক্রেতা ও ভোক্তার মাধ্যমে কোম্পানির বিক্রয় বৃদ্ধি পায়, যা কোম্পানির মুনাফা বৃদ্ধি করতে সক্ষম হয়। তাই বলা হয়, মান ব্যবস্থাপনা মুনাফা বৃদ্ধি করে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
"মান ব্যবস্থাপনা মুনাফা বৃদ্ধি করে"-ব্যাখ্যা কর।
উত্তর