"এলিট ফার্নিচার লি." শীর্ষস্থান ধরে রাখতে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটে কোন পর্যায়টি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। ব্যাখ্যা কর।
উত্তর: এলিট ফার্নিচার শীর্ষস্থান ধরে রাখতে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট এর মান নিশ্চিতকরণ পর্যায়টি অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন। ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্যের গুণগত মান উন্নয়নের কর্ম প্রচেষ্টায় হল মান নিশ্চিতকরণ । মান নিশ্চিত করার উদ্দেশ্যে পণ্য অথবা সেবার মান পূর্ব থেকে নির্ধারণ করতে হয়। এ নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত প্রতিটি পণ্যের মান নিশ্চিত করা আবশ্যক। এ লক্ষ্যে পণ্য উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করলে প্রতিটি পণ্যের মান নিশ্চিত হবে বলে আশা করা যায়। মান নিশ্চিত করো নি একাধিক বিষয়ে জড়িত থাকে : মানসম্মত কাঁচামাল , দক্ষ কর্মী বাহিনী, আধুনিক যন্ত্রপাতি ও উন্নত কার্যপ্রক্রিয়া ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, "এলিট ফার্নিচার লি." ২০০৫ সালে আসবাবপত্র জগতের যাত্রা শুরু করে ২০১০ সালের মধ্যে বাজারে শীর্ষস্থান দখল করে । কিন্তু প্রতিষ্ঠানটি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে পণ্যের মান ও ডিজাইনের পরিবর্তন না ডিজাইন আনায় এবং কর্মীদের কাজের সাথে পরিপূর্ণভাবে সম্পৃক্ত না করতে পারায় কয়েক বছরের মধ্যে তাদের অবস্থান হারায়। এখানে তারা মান ব্যবস্থাপনার মান নিশ্চিতকরণ ধাপটি অনুসরণ করেননি, এ কারণে তারা তাদের বাজারটি হারিয়েছে। তাই বলা যায়, এইট ফার্নিচার মান ধরে রাখতে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট এর মান নিশ্চিতকরণ ধাপটি অনুসরণে ব্যর্থ হয়েছিল।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
"এলিট ফার্নিচার লি." শীর্ষস্থান ধরে রাখতে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর