রাহাত গার্মেন্টস এর নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচটি উল্লেখপূর্বক ধারাবাহিক মান উন্নয়নে এই ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: রাহাত গার্মেন্টস নিম্নমানের পণ্য উৎপাদনজনিত মূল্যায়ন খরচটি সম্পাদন করেন। উক্ত খরচটি পণ্যের ধারাবাহিক মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। একটি প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা নিরীক্ষার জন্য যে ব্যয় করা হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে।নিম্নমানের পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যয় বহন করতে হয়। উদ্দীপকের রাহাত গার্মেন্টস একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্যের গুণগতমানের দিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে।পন্য উৎপাদনে পরিদর্শন ও পরীক্ষণ ইত্যাদি বাবদ অর্থ ব্যয় করার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পোশাকের গুনগত মান বাড়ায়।তিনি পণ্যের মান বজায় রাখার জন্য প্রতিনিয়ত তা পরীক্ষা করেন এবং বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করেন। এ ধরনের পরীক্ষণ ও পরিদর্শন ব্যয় নিম্নমানের পণ্য উৎপাদন জনিত মূল্যায়ন ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত। নিম্নমানের পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যয় বহন করতে হয়। পন্য নিম্নমান থেকে মানসম্মত পণ্য উৎপাদন করতে হলে পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ এবং উত্তম তথ্য বিশ্লেষণ করতে হলে প্রতিষ্ঠানকে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে। এক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পণ্যের মান উন্নয়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্যের মান নিয়ে সর্বদা বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। মূল্যয়ন ব্যয় নিবারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত মান বৃদ্ধি করতে পারে যা পণ্যের ধারাবাহিক মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
রাহাত গার্মেন্টস এর নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচটি উল্লেখপূর্বক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর