তুমি কি মনে কর মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের জন্য আর্থিক ক্ষতির কারণ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি মানসম্মত পণ্য উৎপাদন না করাই প্রতিষ্ঠানের জন্য আর্থিক ক্ষতির কারণ। মান হচ্ছে পণ্য বা সেবার একটি মৌলিক বৈশিষ্ট্য যা ভোক্তাদের চাহিদা মেটানোর ক্ষমতা বহন করে। এক্ষেত্রে পণ্য বা সেবার বৈশিষ্ট্যমূলক কিছু উপাদান রয়েছে যা পণ্যের মানের নির্ধারক হিসেবে কাজ করে থাকে। যদি এসব বৈশিষ্ট্যের কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্যের বিচ্যুতি ঘটে তাহলে উক্ত পণ্যটি মানহীন বা ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদন হয়নি বলে বিবেচিত হবে। উদ্দীপকের চৈতালি ফ্যাশন গাজীপুরে প্রতিষ্ঠিত একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতার কাছ থেকে একটি বড় অর্ডার পেলেও ত্রুটিপূর্ণ উৎপাদন তথা নির্দিষ্ট মান অনুযায়ী পণ্য উৎপাদন না হওয়ার কারণে পুনরায় পণ্য উৎপাদন করতে হয়। এতে প্রতিষ্ঠানটি বড় অঙ্কের আর্থিক লোকসানের সম্মুখীন হয়। মান এমন একটি বিষয় যা পণ্য বা সেবার মৌলিক বৈশিষ্ট্য নির্দিষ্ট করে দেয়। এক্ষেত্রে কোনো কারণে যদি পণ্যটি পূর্বনির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত না হয় তাহলে তা পুনরায় উৎপাদন অথবা মেরামত করে ঠিক করতে হয়। এরূপ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে অনেক ব্যয় করতে হয়। এছাড়া প্রতিষ্ঠান যদি ক্রেতার চাহিদা, ফরমায়েশ ও পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য সরবরাহ করতে না পারে তাহলে বাজার হারানোর আশঙ্কা থাকে। অতএব এটি স্পষ্ট যে, মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণ।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
তুমি কি মনে কর মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের জন্য আর্থিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর