২০২২ সালে এডিসন এর ওয়ারেন্টি বাবদ ব্যয় ১০ লক্ষ টাকা নির্ধারণ করেছে তা কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে কর? ব্যয়ের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: ২০২২ সালে 'এডিসন' ওয়ারেন্টি বাবদ ব্যয় ১০ লক্ষ টাকা নির্ধারণ করেছে যা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। ইলেক্ট্রনিক পণ্য উৎপাদন ও ক্রেতা ধরে রাখার ক্ষেত্রে উক্ত খরচটি বাস্তবসম্মত বলে আমি মনে করি। পণ্য বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে সেই বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা এক্সটার্নাল ফেইলিউর কস্ট বলে। ওয়ারেন্টি, গ্যারান্টি ও মামলাসংক্রান্ত খরচ বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। উদ্দীপকে এডিসন বিশ্বখ্যাত একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা প্রাথমিক পর্যায়ে নিবারণ ব্যয় সম্পাদন করে পণ্যের মান উন্নত রাখার চেষ্টা করলেও উৎপাদনে কিছু ত্রুটি থাকায় ২০২২ সালে ওয়ারেন্টি বাবদ ১০ লক্ষ টাকা ব্যয় ধার্য করে। এখানে দেখা যাচ্ছে, কোম্পানিটি ক্রেতাদের মোবাইলের ক্ষতি হলে তা মেরামত করে দেয়ার চুক্তির সাথে আবদ্ধ হয় এবং তা বাবদ ১০ লক্ষ টাকা ব্যয় করে। এ ধরনের চুক্তিকে ওয়ারেন্টি বলা হয়, যা 'নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। নিম্নমানের পণ্য উৎপাদন হলে কতকগুলো ব্যয় সম্পাদন করতে হয়। তা হলো- নিবারণ ব্যয়, মূল্যায়ন ব্যয়, অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ও বাহ্যিক ব্যর্থতার ব্যয়। পণ্য উৎপাদন করতে উপরিউক্ত ব্যয় সংঘটিত হলেও তা প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে। তাই বলা যায়, উদ্দীপকে বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের জন্য বিপুল অর্থ ব্যয় করলেও দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক সৃষ্টিতে তা বিশেষ অবদান রাখবে, যা বাস্তবসম্মত সিদ্ধান্ত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
২০২২ সালে এডিসন এর ওয়ারেন্টি বাবদ ব্যয় ১০ লক্ষ টাকা নির্ধারণ করেছে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর