মানসম্পন্ন কফি মেশিন তৈরির কারণ মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের পর্যায় উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: মানসম্পন্ন কফি মেশিন তৈরির কারণ মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের মান নিশ্চিতকরণ পর্যায় অনুসরণ। পণ্যের মান অর্জনের জন্য মান ব্যবস্থাপনার সামগ্রিক কার্যাবলি প্রয়োগ করাকে মান নিশ্চিতকরণ বলে। মান নিশ্চিতকরণের মাধ্যমে পণ্যের পূর্বনির্ধারিত মান নিশ্চিত করা হয়। উদ্দীপকে 'ডেলিশিয়া কফি' একটি কফি মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০২২ সালে তাদের উৎপাদিত কফি মেশিনের মধ্যে ৭% মেশিনে ত্রুটি দেখা দেওয়ায় তারা বাহ্যিক ব্যর্থতার ব্যয় সম্পাদন করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি অত্যন্ত সতর্কতার সাথে ত্রুটিহীন মেশিন তৈরির জন্য সুনির্দিষ্ট কার্যাবলি প্রয়োগ করে থাকে। এখানে দেখা যাচ্ছে, পণ্যের মান ত্রুটিমুক্ত করার জন্য অর্থাৎ সঠিক মান অর্জনের জন্য সুনির্দিষ্ট কার্যাবলি প্রয়োগ করে যা মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিশ্চিতকরণকে প্রকাশ করে। মান নিশ্চিতকরণে জড়িত বিষয়গুলো হলো মানসম্মত কাঁচামাল, দক্ষ কর্মীবাহিনী, আধুনিক যন্ত্রপাতি, উন্নত কার্য প্রক্রিয়া প্রভৃতি। এছাড়াও পণ্যের মান নিশ্চিতকরণে উৎপাদন কাজকে বাস্তবসম্মতভাবে তত্ত্বাবধান করা উচিত। এক্ষেত্রে পরিসংখ্যানিক নমুনায়ন পদ্ধতি, PERT, CPM প্রভৃতি পদ্ধতিকে ব্যবহার করা যেতে পারে। মান নিশ্চিতকরণে পণ্যের মান নিশ্চিতের জন্য মান ব্যবস্থাপনার সকল কাজ প্রয়োগ করা হয়। যেন পণ্যের শতভাগ মান অর্জন করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও পণ্যের মান ঠিক রাখার জন্য সকল কাজ প্রয়োগ করেন। যার দরুন মানসম্পন্ন কফি মেশিন তৈরি করা সম্ভব হয়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
মানসম্পন্ন কফি মেশিন তৈরির কারণ মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর