উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে ২০২২ সালে 'ডেলিশিয়া কফি' যে ব্যয় নির্বাহ করেছে তা কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে ২০২২ সালে 'ডেলিশিয়া কফি' যে ব্যয় নির্বাহ করেছে তা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। পণ্য বিক্রয়ের পর ক্রেতার কাছে কোনো বিচ্যুতি ধরা পড়লে যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। বিভিন্ন প্রকার ওয়ারেন্টি, গ্যারান্টি, মামলা পরিচালন ব্যয় উক্ত ব্যয়ের অন্তর্গত। উদ্দীপকে 'ডেলিশিয়া কফি' একটি কফি মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০২২ সালে তাদের উৎপাদিত কফি মেশিনের মধ্যে ৭% মেশিনে ত্রুটি দেখা দেয়ায় এ প্রতিষ্ঠানটি তা মেরামতের ব্যবস্থা গ্রহণ করে। উদ্দীপকে 'ডেলিশিয়া কফি' এর পণ্য বিক্রয়ের পর তার ত্রুটি দেখা দেওয়ার কারণে তাদেরকে ব্যয় বহন করতে হয়। উক্ত ব্যয়টি পণ্য বিক্রয়ের পর করায় তা বাহ্যিক ব্যর্থতার ব্যয় হিসেবে বিবেচিত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে ২০২২ সালে 'ডেলিশিয়া কফি' যে ব্যয় নির্বাহ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর