উদ্দীপকে উল্লিখিত 'কিং সু' কর্তৃক গৃহীত পদক্ষেপ কতটুকু কার্যকর বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'কিং সু' কর্তৃক মান নিয়ন্ত্রণের গৃহীত পদক্ষেপ অত্যন্ত যৌক্তিক ও কার্যকর বলে আমি মনে করি। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, বিচ্যুতি নির্ধারণ করা এবং প্রয়োজনে সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে মান নিয়ন্ত্রণ বলে। মান নিয়ন্ত্রণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেকোনো প্রতিষ্ঠানের জন্য ব্যাপক গুরুত্ব রহন করে। উদ্দীপকে 'কিং সু' এর নিজস্ব কারখানায় উৎপাদিত জুতা নিম্নমানের হওয়ায় তারা পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে। এরপর থেকে প্রতিষ্ঠানটি উন্নতমানের জুতা উৎপাদনের জন্য প্রথমেই মান স্থির করে এবং পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা নিশ্চিত করে ও প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ মান নিয়ন্ত্রণের কাজটি সম্পাদন করে থাকে। মান নিয়ন্ত্রণের মাধ্যমে একদিকে যেমন উন্নতমানের পণ্য সঠিক সময়ে ক্রেতাদের মাঝে পৌঁছে দেওয়া যায়, অন্যদিকে তেমনি অপচয় রোধ করে উৎপাদন ব্যয় হ্রাস করাও সম্ভব হয়। ফলে ক্রেতারা অপেক্ষাকৃত কম মূল্যে উন্নতমানের পণ্য সঠিক সময়ে পেতে পারে। এর ফলেই 'রাজা সু' ক্রেতাদের সন্তুষ্টি ও আস্থা অর্জনে সক্ষম হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'কিং সু' মান নিয়ন্ত্রণের যে পদক্ষেপ গ্রহণ করেছে তা অত্যন্ত যৌক্তিক ও যথার্থ।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'কিং সু' কর্তৃক গৃহীত পদক্ষেপ কতটুকু কার্যকর বলে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর