ISO 9000 বলতে কী বোঝ?
উত্তর: ISO-9000 হলো পণ্য ও সেবার মান সম্পর্কিত একটি দলিল। আন্তর্জাতিকভাবে পণ্যের মান বজায় রাখার জন্য ISO একসেট মানদণ্ড উদ্ভাবন করে যাকে ISO-9000 বলে। ISO-9000 মান কর্মসূচির এমন একটি সনদ, যা এর বিশেষজ্ঞরা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরীক্ষার পর প্রদান করেন। এ সনদের জন্য প্রতিষ্ঠানকে কতকগুলো প্রয়োজনীয় শর্ত মেনে চলতে হয়। সনদপ্রাপ্তির পর ISO-9000 হিসেবে প্রতিষ্ঠানটির নাম তালিকাভুক্ত হয়। কোনো প্রতিষ্ঠান ISO-9000 হিসেবে তালিকাভুক্ত হলে ক্রেতারা উক্ত প্রতিষ্ঠানের পণ্যের মান সম্পর্কে নিশ্চয়তা পেয়ে থাকে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
ISO 9000 বলতে কী বোঝ?
উত্তর