'কিং সু' প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যয় করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'কিং সু' প্রাথমিক অবস্থায় মূল্যায়ন ব্যয় করে থাকে। উৎপাদনকার্যের ত্রুটি উদঘাটনের লক্ষ্যে উৎপাদন প্রক্রিয়া মূল্যায়নের জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। এক্ষেত্রে পণ্যের মান পরীক্ষা, ত্রুটি-বিচ্যুতির অনুসন্ধান ও কারণ নির্ধারণ এবং গবেষণা কাজে প্রতিষ্ঠানকে মূল্যায়ন বাবদ ব্যয় নির্বাহ করতে হয়। উদ্দীপকে 'কিং সু' নিজস্ব কারখানায় জুতা উৎপাদন করে দেশব্যাপী বিক্রয় করে। প্রথম পর্যায়ে তাদের উৎপাদিত জুতা নিম্নমানের হওয়ায় তারা পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে। মান নিয়ন্ত্রণের জন্য পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহারের সাথে যে ব্যয় জড়িত তা মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত। সুতরাং উদ্দীপকের 'কিং সু' প্রাথমিক অবস্থায় মূল্যায়ন ব্যয় করে থাকে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
'কিং সু' প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যয় করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর