নিম্নমান কি প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, নিম্নমান প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল। ক্রেতারা যেমন উন্নত মানের পণ্য প্রত্যাশা করে তেমনি প্রায় সকল প্রতিষ্ঠানই চায় উন্নত মানের পণ্য উৎপাদন করতে। তবে বিভিন্ন কারণে পণ্যের মান প্রত্যাশার তুলনায় নিম্নমানের হয়। পণ্যের মান যে কারণেই নিম্নমানের হোক না কেন যেকোনো প্রতিষ্ঠানের জন্যই তা শুভকর নয়। পণ্য নিম্নমানের হলে প্রতিষ্ঠানের ব্যয় অনেকাংশে বেশি হয়ে থাকে। উদ্দীপকের শক্তি ব্যাটারি লি.-এর ব্যাটারির সমস্যার কারণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলে গাড়ির মালিক কোম্পানির বিরুদ্ধে মামলা করে। এতে কোম্পানিকে বড় অঙ্কের অর্থ ক্ষতিপূরণ দিতে হয়। অর্থাৎ নিম্নমানের ব্যাটারি উৎপাদনের জন্যই প্রতিষ্ঠানটির এ অতিরিক্ত ব্যয় হয়ে থাকে। প্রতিষ্ঠানটির পণ্যের মতো যদি নিম্নমানের পণ্য উৎপাদন করা হয় তবে প্রতিষ্ঠান ক্রেতা সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হবে, এতে বিক্রয়ের পরিমাণও কমে যাবে। ফলে উৎপাদনের গড় ব্যয় বেড়ে যাবে। নিম্নমানের পণ্য হলে তা নষ্ট হলে যদি ওয়ারেন্টি থাকে তবে পণ্যটির মেরামত বাবদ ব্যয় প্রতিষ্ঠানকেই বহন করতে হয়। অনেক সময় গ্যারান্টি থাকলে নষ্ট পণ্য পরিবর্তন করে আরেকটি নতুন পণ্য ক্রেতাকে দিতে হয়। এ সকল কারণে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যয় হয়। কোনো প্রতিষ্ঠান কম খরচে নিম্নমানের পণ্য উৎপাদন করলে তার বিপরীতে অনেক সময় ব্যাপক ব্যয় বহন করতে হয়। অর্থাৎ নিম্নমান প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
নিম্নমান কি প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর