প্রতিষ্ঠানটি প্রিভেনশন কস্ট বা নির্ধারণ ব্যয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে- বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিষ্ঠানটি প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। কোনো পণ্যের ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বেই তা রোধের জন্য যে ব্যয় করা হয়, তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত ব্যয়গুলো হলো ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, সংশোধনমূলক ব্যয়, প্রক্রিয়া বা পুনঃডিজাইন ব্যয়, প্রশিক্ষণ ব্যয় ইত্যাদি। নিম্নমানের কারণে এরূপ ব্যয় বৃদ্ধি পায়। উদ্দীপকের সেমাই কারখানাটির পরিবেশ ছিল নোংরা এবং অন্য একটি প্রতিষ্ঠিত কোম্পানির প্যাকেটে সেমাই প্যাকেটজাত করা হতো। যা আইন বহির্ভূত ধরা যায়। তাই ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে জরিমানা করে সিলগালা করে দেয়। কারখানাটিতে নিম্নমানের সেমাই উৎপাদিত হতো বলেই কারখানাটি এ সমস্যায় পড়ে। সেক্ষেত্রে সেমাই এর নিম্ন মান দূরীকরণের জন্য উৎপাদন প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করতে পারে। এরূপ প্রক্রিয়া পুনর্বিন্যাসের জন্য ব্যয় করতে হয় যাকে পুনর্বিন্যাস ব্যয় বলে এবং এ ব্যয় নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। এছাড়া পণ্যের মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি অতিরিক্ত সময় কর্মপ্রচেষ্টা এবং অর্থ বিনিয়োগ করতে পারে। যেগুলো নিবারণ ব্যয়ের অন্তর্গত। এ সকল কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের বর্তমান, সমস্যার সমাধান করা সম্ভব। পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানটি সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন কার্যক্রমের পদক্ষেপ নিয়ে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় করতে পারে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
প্রতিষ্ঠানটি প্রিভেনশন কস্ট বা নির্ধারণ ব্যয়ের মাধ্যমে সমস্যার সমাধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর