"সার্বিক মান ব্যবস্থাপনা উৎপাদনের গুণগতমান নিশ্চিত করে"- ব্যাখ্যা কর।
উত্তর: যে ব্যবস্থাপনার মূল দর্শন হলো- ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন সে ব্যবস্থাপনাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হলো ভোক্তা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে কর্মীদের সম্পৃক্তকরণ। তাছাড়া উন্নতমানের কাঁচামালের ব্যবহার, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন ইত্যাদি বিষয়গুলো এরূপ ব্যবস্থাপনার মূল প্রতিপাদ্য বিষয়। এ বিষয়গুলোর সঠিক বাস্তবায়ন সম্ভব হলে উৎপাদনের গুণগত মান বৃদ্ধি পায়। সুতরাং সার্বিক মান ব্যবস্থাপনা উৎপাদনের গুণগত মান নিশ্চিত করে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
"সার্বিক মান ব্যবস্থাপনা উৎপাদনের গুণগতমান নিশ্চিত করে"- ব্যাখ্যা কর।
উত্তর