উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তাদের পণ্য দেশের বাইরে রপ্তনি কার্যক্রম হিসেবে প্রাথমিক পর্যায়ে যে কার্যক্রম গ্রহণ করেছে-তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তাদের পণ্য দেশের বাইরে রপ্তানি কার্যক্রম হিসেবে প্রাথমিক পর্যায়ে যে কার্যক্রম গ্রহণ করেছে তা যথার্থ। তারা আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে মান সনদ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। ISO পূর্ণরূপ International Organization for Standardization যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। যা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মান সনদ প্রদান করে থাকে। উদ্দীপকে 'স্মার্ট ওয়াচ' নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ঘড়ি উৎপাদন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের প্রস্তুতকৃত ঘড়ি দেশের বাইরে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। তাই এর অংশ হিসেবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা বরাবর মান সনদ এর জন্য আবেদন করেছে। প্রতিষ্ঠানটি যে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনুমোদন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তা ISO নামে পরিচিত। উক্ত সংস্থা থেকে অনুমোদন দেওয়ার মাধ্যমে ক্রেতাদেরকে সহজেই মানসংক্রান্ত তথ্য দিয়ে আকর্ষিত করা যায় এবং বিক্রয় সহজ হয়। পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্য বিক্রয় হবে না। ISO সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্য মান নিয়ে ক্রেতাদের মাঝে তেমন সন্দেহ থাকে না। তাই তারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করেন। এতে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। একইভাবে উদ্দীপকের স্মার্ট ওয়াচ তাদের পণ্য রপ্তানির পূর্বে ISO সনদের জন্য আবেদর করে। যার ফলে সহজে আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে। তাই বলা যায়, তাদের উক্ত সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তাদের পণ্য দেশের বাইরে রপ্তনি কার্যক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর