বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতার কাছে পণ্য বা সেবা বিক্রির পরে কোনো ব্যয় হলে তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। বাহ্যিক ব্যর্থতার ব্যয় মূলত দু'ধরনের। যথা- ওয়ারেন্টি এবং মামলা পরিচালনা ব্যয়। ওয়ারেন্টির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পণ্যমানে ত্রুটি দেখা দিলে বিক্রেতা বা উৎপাদনকারী উক্ত ত্রুটি নিরসন করেন। আবার, চুক্তি অনুযায়ী উক্ত ত্রুটি নিরসনের জন্য ক্রেতারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলে উক্ত মামলা পরিচালনা করতে হয়। উভয় ক্ষেত্রে যে ব্যয় হয় তা মূলত বিক্রয় পরবর্তী ব্যয়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর