'আলভা টেলিকম কোম্পানি' পণ্যের মান অক্ষুণ্ণ রাখতে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা খুবই বাস্তবসম্মত”- তুমি কী একমত? ব্যয় উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: 'বিলাস টেলিকম' পণ্যের মান অক্ষুণ্ণ রাখতে মূল্যায়ন ব্যয় সম্পাদন করেছে। উক্ত ব্যয়টি পণ্যের মান রক্ষায় খুবই বাস্তবসম্মত। একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। মূল্যায়ন ব্যয় পণ্যের মান পরীক্ষার মাধ্যমে পণ্যের মান ধরে রাখতে ও তার ধারাবাহিক উন্নয়নে সহায়তা করে। উদ্দীপকে 'বিলাস টেলিকম' দীর্ঘদিন ধরে মোবাইল ফোন বিপণন করে আসছে। প্রতিষ্ঠানটি পণ্যের ত্রুটি প্রতিহত করতে নিয়মিত কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে। পাশাপাশি নির্দিষ্ট সময় পর পর পরিদর্শনের ব্যবস্থা করে, যাতে পণ্যের মান অক্ষুণ্ণ থাকে। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি পণ্যের মান বজায় রাখার জন্য প্রতিনিয়ত তা পরীক্ষা করে এবং বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করে। এ ধরনের পরীক্ষণ ও পরিদর্শন ব্যয় নিম্নমানের পণ্য উৎপাদনজনিত মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত। নিম্নমানের পণ্য উৎপাদন হলে কতকগুলো ব্যয় সম্পাদন করতে হয়। তা হলো- নিবারণ ব্যয়, মূল্যায়ন ব্যয়, অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ও বাহ্যিক ব্যর্থতার ব্যয়। পণ্য উৎপাদন করতে উপরিউক্ত ব্যয় সংঘটিত হলেও তা প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে। নিম্নমান থেকে মানসম্মত পণ্য উৎপাদন করতে হলে পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ এবং উক্ত তথ্য বিশ্লেষণ করতে প্রতিষ্ঠানকে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। মূল্যায়ন ব্যয়ের মাধ্যমে প্রতিষ্ঠান তাদের পণ্যের ধারাবাহিক মানোন্নয়ন করে। এতে ক্রেতা প্রতিনিয়ন উন্নত মানের পণ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে এবং পণ্যের মান অক্ষুণ্ণ থাকে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
'আলভা টেলিকম কোম্পানি' পণ্যের মান অক্ষুণ্ণ রাখতে যে ব্যবস্থা গ্রহণ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর