উদ্দীপকে কর্মীদের প্রশিক্ষণ প্রদানে যে ব্যয় হয়, তা কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কর্মীদের প্রশিক্ষণ প্রদানে যে ব্যয় হয়, তা নিবারণ ব্যয় হিসেবে বিবেচিত। ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। উদ্দীপকে 'আলভা টেলিকম কোম্পানি' দীর্ঘদিন ধরে মোবাইল ফোন বিপণন করে আসছে। প্রতিষ্ঠানটি পণ্যের ত্রুটি প্রতিহত করতে নিয়মিত কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে। পণ্য উৎপাদনের পূর্বে তা উৎপাদনজনিত ত্রুটি চিহ্নিতকরণ ও সংশোধনমূলক কার্যক্রম এবং প্রশিক্ষণ প্রদান একটি নিবারণ ব্যয়। এসব ব্যয় পণ্য উৎপাদনের পূর্বে পণ্যকে ত্রুটিমুক্ত রাখার জন্য করা হয়। উদ্দীপকে কর্মীদের প্রশিক্ষণ প্রদানও একটি উৎপাদন পূর্ব ব্যয়, যা নিবারণ ব্যয় হিসেবে বিবেচিত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে কর্মীদের প্রশিক্ষণ প্রদানে যে ব্যয় হয়, তা কোন ধরনের ব্যয়? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর