মি. ফরিদের গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা ও উৎপাদন প্রক্রিয়া সংশোধনের সিদ্ধান্তের সাথে তুমি কী একমত? মতামত দাও।
উত্তর: মি. ফরিদ গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা ও উৎপাদন প্রক্রিয়া সংশোধনের সিদ্ধান্তটির সাথে আমি একমত। পণ্য বিক্রয়ের পর ক্রেতার কাছে কোনো বিচ্যুতি ধরা পড়লে যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। আবার পণ্য উৎপাদনের পূর্বে তা ত্রুটিমুক্ত রাখার জন্য যে ধরনের ব্যয় সম্পাদিত হয় তাকে নিবারণ ব্যয় বলে। মূলত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে বাহ্যিক ব্যর্থতার ব্যয় ও উৎপাদন প্রক্রিয়া সংশোধনের মাধ্যমে নিবারণ ব্যয়ের সৃষ্টি করে। উদ্দীপকের মি. ফরিদ সম্প্রতি একটি দুর্ঘটনায় পড়ে তার উৎপাদন অব্যাহত রাখার জন্য প্রচুর অর্থ ব্যয় করে। এ ব্যয় যেন পুনরাবৃত্তি না ঘটে তাই তিনি তার উৎপাদন প্রক্রিয়াকে সংশোধনের ব্যবস্থা করেন। উক্ত কাজটি পণ্য উৎপাদনের পূর্বে পণ্য ও সমগ্র উৎপাদন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত রাখার জন্য করা হয়। আবার গ্রাহকদের আস্থা অর্জনের জন্য তিনি বিক্রয়োত্তর সেবা প্রদান করার নিশ্চয়তা প্রদান করেন। যার ফলে তার প্রদত্ত নিশ্চয়তার সময়কালের মধ্যে পণ্যটিতে কোনো বিচ্যুতি দেখা দিলে তাকে তা মেরামত করে দিতে হবে। নিম্নমানের পণ্য উৎপাদন হলে নিবারণ ব্যয়, মূল্যায়ন ব্যয়, অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ও বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের মতো কতকগুলো ব্যয় নির্বাহ করতে হয়। পণ্য উৎপাদন করতে উপরিউক্ত ব্যয় সংঘটিত হলে তা প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার পাশাপাশি ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে। তাই উদ্দীপকে মি. ফরিদ তার পণ্যের প্রতি আস্থা প্রাপ্তির জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান বাবদ প্রক্রিয়া পুনঃবিন্যাস করার জন্য ব্যয় করলেও তা ভবিষ্যতে ক্রেতাদের আস্থা আনবে এবং দীর্ঘমেয়াদে তিনি লাভবান হবেন। তাই আমার মতে, মি. ফরিদের উক্ত সিদ্ধান্ত একটি যৌক্তিক সিদ্ধান্ত। যার সাথে আমি সম্পূর্ণ একমত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
মি. ফরিদের গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা ও উৎপাদন প্রক্রিয়া সংশোধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর