জনাব আজিম প্রাথমিক পর্যায়ে কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ গ্রহণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আজিম প্রাথমিক পর্যায়ে দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মান সনদ সংগ্রহ করেছে। BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে। উদ্দীপকের জনাব আজিম খুলনা থেকে মধু সংগ্রহ করে প্রক্রিয়াজাত ও বিক্রয় করেন। শুরুতে দেশের মধ্যে মধু বিপণনের জন্য দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে মানসনদ গ্রহণ করেন। এর মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য দেশীয় একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদনপ্রাপ্ত হয়। কেননা বাংলাদেশের একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা। যে সংস্থা জাতীয় পর্যায়ে পণ্যের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে এবং সঠিক মানসম্মত পণ্যের মানসনদ প্রদান করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আজিম প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের একমাত্র মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মানসনদ গ্রহণ করেন।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব আজিম প্রাথমিক পর্যায়ে কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ গ্রহণ করেন? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর