বিক্রয় বৃদ্ধির জন্য ইমরান শেখের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য ইমরান শেখের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক। তার গৃহীত সিদ্ধান্তটি হলো উৎপাদনের ক্ষেত্রে মান ব্যবস্থাপনার প্রয়োগ। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিপণন পরিবেশে যেকোনো প্রতিষ্ঠানের জন্য মান ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। মান ব্যবস্থাপনা বলতে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ কার্যকে বোঝায়। উদ্দীপকে ইমরান শেখ একটি টয়লেট্রিজ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। ভালো মানের পণ্য উৎপাদনের জন্য তিনি প্রতিবছর কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি মান ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মান ব্যবস্থাপনা প্রয়োগের মাধ্যমে উৎপাদিতব্য পণ্যের মান পরিকল্পনা, মান নির্ধারণ, অর্জন, উন্নয়ন ও নিয়ন্ত্রণমূলক কাজ সম্পাদন করবেন যা পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিতপূর্বক বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করবে। প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি নির্ভর করে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মানের ওপর। এক্ষেত্রে মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধিকল্পে ক্রেতাদের প্রয়োজন ও অভাবকে গুরুত্ব দিয়ে থাকে। এতে ক্রেতাগণ তাদের মনের মতো পণ্য পেয়ে খুশি থাকে। উদ্দীপকের ইমরান শেখও প্রতিষ্ঠানে মান ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিয়েছেন। মান ব্যবস্থাপনার যথাযথ ব্যবহার তার পণ্যের মান উন্নয়নের পাশাপাশি পণ্যের বিক্রয় বৃদ্ধি করবে। তাই বলা যায়, বিক্রয় বৃদ্ধির জন্য উৎপাদনকার্যে মান ব্যবস্থাপনা প্রয়োগের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধির জন্য ইমরান শেখের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর