প্রতিরোধমূলক ব্যয় বলতে কী বোঝায়?
উত্তর: পণ্য উৎপাদনের পূর্বে সম্ভাব্য ব্যয় প্রতিহত করার জন্য যে ব্যয় নির্বাহ করা হয় তাকে প্রতিরোধমূলক ব্যয় বলে। সাধারণত উৎপাদনের পূর্বে পণ্যের ত্রুটি রোধের জন্য বা নিম্নমান প্রতিরোধের জন্য প্রতিষ্ঠানকে বিভিন্ন খাতে প্রতিরোধমূলক ব্যয় বহন করতে হয়। পণ্য পুনঃডিজাইন ব্যয়, পূনর্বিন্যাস ব্যয়, প্রশিক্ষণ ব্যয়, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, সংশোধনমূলক কার্যক্রম ব্যয়, সরবরাহকারীদের সাথে কার্য সম্পাদন ব্যয়, অতিরিক্ত বিনিয়োগ ও সময় ব্যয় প্রভৃতি একটি প্রতিষ্ঠানের প্রতিরোধমূলক ব্যয় হিসেবে গণ্য হয়। উল্লেখ্য যে, পণ্যের মান যত নিম্নমান হয় প্রতিষ্ঠানের প্রতিরোধমূলক ব্যয় তত বৃদ্ধি পায়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
প্রতিরোধমূলক ব্যয় বলতে কী বোঝায়?
উত্তর