শ্রমিকের মৃত্যুর ফলে মি. ফরিদ কর্তৃক ব্যয়কৃত অর্থ কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শ্রমিকের মৃত্যুর ফলে মি. ফরিদ কর্তৃক ব্যয়কৃত অর্থ অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত। পণ্য বা সেবা উৎপাদনের সময় যেসব ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে এবং ঐ ত্রুটি-বিচ্যুতি সংশোধনের জন্য যে ব্যয় হয় তাকে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় বলে। উদ্দীপকের জনাব ফরিদ নারায়ণগঞ্জে একটি ওয়াটার পাম্প উৎপাদন কারখানা স্থাপন করেন। তিনি নিয়মিত উৎপাদনকার্য তদারকিও করে থাকেন। কিন্তু সম্প্রতি একটি যান্ত্রিক ত্রুটির কারণে একজন শ্রমিকের দুর্ঘটনা ঘটে। যার জন্য তাকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। উদ্দীপকের যে সমস্যাটি সৃষ্টি হয়েছে তা উৎপাদন চলাকালীন সময়ে সংঘটিত হয় এবং তা সংশোধনের জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ তার বহনকৃত ব্যয়টি হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
শ্রমিকের মৃত্যুর ফলে মি. ফরিদ কর্তৃক ব্যয়কৃত অর্থ কোন ধরনের ব্যয়ের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর