মূল্যায়ন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। নিম্নমানের পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যয় বহন করতে হয়। নিম্নমান থেকে মানসম্মত পণ্য উৎপাদন করতে হলে পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ এবং উক্ত তথ্য বিশ্লেষণ করতে প্রতিষ্ঠানকে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। এক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পণ্যের মান উন্নয়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকে। উক্ত কাজ সম্পাদন করে ব্যয় বৃদ্ধি হলেও তা পণ্যের মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
মূল্যায়ন ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর