ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেন্টিজনিত সেবা প্রদানের বিষয়টি যৌক্তিক কি না- ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেন্টিজনিত সেবা প্রদানের বিষয়টি যৌক্তিক। একটি পণ্য ও সেবা হতে ক্রেতাসাধারণ যা প্রত্যাশা করে তার সাথে প্রাপ্তির কোনো পার্থক্য না থাকলে ক্রেতারা আকৃষ্ট হয়। ক্রেতাসন্তুষ্টি বা ক্রেতাদের আকৃষ্ট করার অনেকগুলো বিষয় রয়েছে। যেমন- পণ্য মান, দাম, গুণাগুণ, ব্র্যান্ড, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি। উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেড আমদানিকৃত ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রয় করে। ক্রেতাদের আস্থা অর্জনের জন্য ১ বছরের ওয়ারেন্টি সেবাও প্রদান করে থাকে। উক্ত সময়ের মধ্যে বিক্রীত পণ্যের কোনোরূপ সমস্যা দেখা দিলে কোম্পানি বিনামূল্যে মেরামত করে দেয়। মেরামতের এ কাজটি বিক্রয়োত্তর সেবার অন্তর্ভুক্ত। ক্রেতা সাধারণ এরূপ সেবা পেয়ে সন্তুষ্টি লাভ করে. এবং কোম্পানির প্রতি আকৃষ্ট হয়। এ ধরনের কাজের জন্য বিক্রেতা প্রতিষ্ঠানটির বেশ কিছু ব্যয়ও নির্বাহ করতে হয়। তবে বিক্রয়োত্তর সেবা প্রদানে ব্যয় সংঘটিত হয়ে সাময়িকভাবে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণকে হ্রাস করলেও এ ব্যয়ের দ্বারা একদিকে যেমন ক্রেতাসন্তুষ্টি অর্জিত হয় অন্যদিকে তেমনি প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পায় যা ক্রেতাদের আকৃষ্ট করতে সহায়ক। সুতরাং বলা যায়, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেন্টিজনিত সেবা প্রদানের বিষয়টি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেন্টিজনিত সেবা প্রদানের বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর