মান নিয়ন্ত্রণ পণ্যের আদর্শমান নিশ্চিত করে- ব্যাখ্যা কর।
উত্তর: পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং মানের সাথে বর্তমান কাজের কোনো অমিল লক্ষ করা গেলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে মান নিয়ন্ত্রণ বলে। মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার অন্যতম কাজ যেটি পণ্যের আদর্শমান নিশ্চিত করে। উৎপাদনের প্রতিটি স্তরে কঠোরভাবে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তা সংশোধনের জন্য তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে পণ্যটি আদর্শ মানের হয়। তাই বলা যায়, মান নিয়ন্ত্রণ পণ্যের আদর্শমান নিশ্চিত করে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
মান নিয়ন্ত্রণ পণ্যের আদর্শমান নিশ্চিত করে- ব্যাখ্যা কর।
উত্তর