উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেড-এর পণ্যের ওয়ারেন্টিজনিত ও মামলাসংক্রান্ত খরচ কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেডের পণ্যের ওয়ারেন্টিজনিত ও মামলাসংক্রান্ত খরচ নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের বাহ্যিক ব্যর্থতা বা বিচ্যুতি ব্যয়। ক্রেতাসাধারণ কর্তৃক পণ্য বা সেবা গ্রহণের পর যে ব্যয় উদঘাটিত হয় তাকে বাহ্যিক ব্যর্থতা বা বিচ্যুতি ব্যয় বলে। যেকোনো প্রতিষ্ঠানের জন্য বাহ্যিক ব্যর্থতা ব্যয় অনাকাঙ্ক্ষিত এর ফলে প্রতিষ্ঠানের কল্পনাতীত ক্ষতি হয়। বাহ্যিক ব্যর্থতা বা বিচ্যুতি ব্যয়ের অন্তর্ভুক্ত দুটি বিষয় হলো ওয়ারেন্টি সার্ভিস ব্যয় এবং মামলা-মোকদ্দমাসংক্রান্ত ব্যয়। উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেড 'ক' দেশ হতে ইলেক্ট্রনিক্স পণ্য আমদানি করে গুলশান এলাকায় নিজস্ব শোরুমের মাধ্যমে বাজারজাত করে। কোম্পানিটি পণ্যের সাথে ১ বছরের ওয়ারেন্টি সেবাও প্রদান করে থাকে। উক্ত সময়ের মধ্যে বিক্রীত পণ্যের কোনো সমস্যা দেখা দিলে কোম্পানি তা বিনামূল্যে মেরামত করে দেয়। এর জন্য যে ব্যয় হয় তাকে ওয়ারেন্টি সার্ভিস ব্যয় বলে। এছাড়া মাঝে মধ্যে কোম্পানি ওয়ারেন্টিজনিত সেবা নিয়ে মামলা-মোকদ্দমায় গ্রাহকের সাথে জড়িয়ে পড়ে। এর জন্যও কোম্পানি অতিরিক্ত ব্যয় বহন করে। সুতরাং সাবাহ কোম্পানি লিমিটেড নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের বাহ্যিক ব্যর্থতা বা বিচ্যুতি ব্যয় বহন করে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেড-এর পণ্যের ওয়ারেন্টিজনিত ও মামলাসংক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর