ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেন্টিজনিত সেবা প্রদানের বিষয়টি যৌক্তিক কিনা? ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেন্টিজনিত সেবা প্রদানের বিষয়টি যৌক্তিক। ওয়ারেন্টি হলো বিক্রেতার সাথে ক্রেতার এমন এক ধরনের চুক্তি যেখানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যে কোনো ত্রুটি দেখা দিলে তা মেরামত করার প্রতিশ্রুতি প্রদান করা হয়। ওয়ারেন্টি ক্রেতার পণ্য ক্রয়ে অধিক নিশ্চয়তা সৃষ্টি করে যার দরুন ক্রেতা নিশ্চিন্তে পণ্য ক্রয় করতে পারে। উদ্দীপকে আফরিন কোম্পানি বিদেশ থেকে ইলেক্ট্রনিক্স পণ্য আমদানি করে নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রয় করে। এই কোম্পানি ক্রেতাদের আস্থা অর্জনের জন্য ৫ বছরের ওয়ারেন্টি সেবাও প্রদান করে থাকে।উক্ত সময়ের মধ্যে বিক্রীত পণ্যের কোনো প্রকারের সমস্যা দেখা দিলে কোম্পানি বিনামূল্যে মেরামত করে দেয়। উক্ত ওয়ারেন্টি মোতাবেক পণ্য মেরামত করে দিতে প্রতিষ্ঠানের কিছু অর্থ ব্যয় হলেও দীর্ঘমেয়াদে ক্রেতা সন্তুষ্টি অর্জনে তা সহায়তা করে। এর ফলে ক্রেতারা নিশ্চিন্তে পণ্য ক্রয় করে এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা বৃদ্ধি পায়। ক্রেতা সন্তুষ্টি বিধানের এবং বিক্রয় বৃদ্ধির জন্য ওয়ারেন্টি সেবা প্রদান করা হয়। মূলত ইলেকট্রনিক্স দ্রব্য এবং শিল্পপণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি সেবা প্রদান অত্যন্ত জরুরি। উদ্দীপকের পণ্যগুলো ইলেক্ট্রনিক্স পণ্য। এ সকল পণ্য ক্রেতারা দীর্ঘ সময়ে ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করে। তাই এ ধরনের পণ্যের প্রতি ক্রেতারা পণ্যের স্থায়িত্বকে গুরুত্ব দেয়। এমতাবস্থায় উদ্দীপকের প্রদত্ত সেবার ফলে তারা পণ্যটি দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা পায় এবং পণ্য ক্রয়ে আগ্রহী হয়ে উঠে। তাই আমার মতে, প্রতিষ্ঠানটির ওয়ারেন্টি সেবা প্রদান করাটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানির ওয়ারেন্টিজনিত সেবা প্রদানের বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর