'মান ব্যবস্থাপনার যথাযথ অনুসরণই প্রাতিষ্ঠানিক সফলতার মূলমন্ত্র'- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা বিচার কর।
উত্তর: মান ব্যবস্থাপনা হলো মানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা সন্তুষ্টিসহকারে পূরণার্থে পণ্যের নকশাকরণ, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে উন্নত জ্ঞান অর্জন, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সকলকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ, মান ব্যবস্থাপনায় যথাযথ অনুসরণই প্রাতিষ্ঠানিক সফলতার মূলমন্ত্র। উৎপাদিত পণ্যের মান নির্ধারণ করা মান ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ। আর ক্রেতাদের প্রত্যাশা বা চাহিদা পূরণের জন্য পণ্যের মাম নির্ধারণ প্রয়োজন। শুধু মানের দিক দিয়ে পণ্য ভালো হলেই চলে না, ক্রেতাদের নিকট তা আকর্ষণীয়ও হতে হয়। আর এজন্য নকশাকরণ করতে হয় যা মান ব্যবস্থাপনার আরেকটি কাজ। উদ্দীপকে দেখা যায়, জনাব মনির নারায়ণগঞ্জে একটি স্টিল নির্মাণ কারখানা স্থাপন করে সেখানে ১০০ জন দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক নিয়োগ করেন। তিনি বাজারের তীব্র প্রতিযোগিতার বিষয়ে অত্যন্ত সচেতন হওয়ায় পণ্যের সঠিক মান নিশ্চিত করতে পরিদর্শন টিম তৈরি করেন যারা সপ্তাহে একবার উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করে। এর ফলশ্রুতিতে জনাব মনিরের কারখানায় উৎপাদিত পণ্য সঠিক মানসম্পন্ন হয় এবং বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এভাবে তিনি প্রাতিষ্ঠানিক সফলতা অর্জন করেন। পরিশেষে বলা যায়, জনাব মনিরের প্রতিষ্ঠানের সফলতার পেছনে রয়েছে মান ব্যবস্থাপনার যথাযথ অনুসরণ। অর্থাৎ মান ব্যবস্থাপনার যথাযথ অনুসরণই প্রাতিষ্ঠানিক সফলতার মূলমন্ত্র।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
'মান ব্যবস্থাপনার যথাযথ অনুসরণই প্রাতিষ্ঠানিক সফলতার মূলমন্ত্র'- উদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর