সঠিক মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সুনামকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: সঠিক মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সুনামকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মানসংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা বলে। মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। উদ্দীপকে ভলবো একটি অতি পরিচিত ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রায় ৫০% এর অধিক গাড়ি ভলবো ব্যাটারি ব্যবহার করে থাকে। দীর্ঘদিন যাবত কোম্পানিটি বেশ সুনামের সাথে ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে। কয়েক দিন পূর্বে ব্যাটারির সমস্যার কারণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়। সঠিক মান ব্যবস্থাপনা অনুসরণ না করার কারণেই প্রতিষ্ঠানটি এরূপ সমস্যায় পড়ে। তাই বলা যায়, মান ব্যবস্থাপনার সাথে প্রতিষ্ঠানের সুনামের বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
সঠিক মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সুনামকে কীভাবে প্রভাবিত করে? ব্যা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর