'প্যাকিং ডিজাইন দ্রব্যকে আকর্ষণীয় করে'- ব্যাখ্যা কর।
উত্তর: পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধু প্যাকিং পরিবর্তন করাকে প্যাকেজিং ডিজাইন বলে। এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের নিকট পণ্যটি নতুনভাবে তুলে ধরে আকর্ষণীয় করে তোলা। এ উদ্দেশ্য অর্জনে উৎপাদকগণ নতুন প্যাকেটের মাধ্যমে পণ্যটি ক্রেতার নিকট উপস্থাপন করে। যেমন- আমরা প্রায়ই শুনে থাকি যে, নতুন মোড়কে পণ্যটি বাজারে এসেছে। বিশেষ করে ছোটদের জন্য তৈ রি চকলেট, চিপস, চুইংগাম ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এরূপ ডিজাইন করা হয়। এরূপ ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তিত মোড়কে ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হতে পারে।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
'প্যাকিং ডিজাইন দ্রব্যকে আকর্ষণীয় করে'- ব্যাখ্যা কর।
উত্তর