উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেডের পণ্যের ওয়ারেন্টিজনিত ও মামলাসংক্রান্ত খরচ নিম্নমানের পণ্যের উৎপাদনজনিত কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেডের পণ্যের ওয়ারেন্টিজনিত ও মামলাসংক্রান্ত খরচ নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। পণ্য বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে সেই বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা এক্সটার্নাল ফেইলিউর কষ্ট বলে। ওয়ারেন্টি, গ্যারান্টি ও মামলাসংক্রান্ত খরচ এ ব্যয়ের অন্তর্ভুক্ত। উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেড বিদেশ হতে ইলেকট্রনিক্স পণ্য আমদানি করে নিজস্ব শো-রুমের মাধ্যমে বাজারজাতকরণ করে। এই কোম্পানি ক্রেতাদের আস্থা অর্জনের জন্য ৫ বছরের ওয়ারেন্টি সেবাও প্রদান করে থাকে। উক্ত সময়ের মধ্যে বিক্রীত পণ্যের কোনো প্রকারের সমস্যা দেখা দিলে কোম্পানি বিনামূল্যে মেরামত করে দেয়। মাঝে মধ্যে কোম্পানি ওয়ারেন্টিজনিত সেবা নিয়ে মামলা মোকদ্দমায় গ্রাহকদের সাথে জড়িয়ে পড়ে। উক্ত ওয়ারেন্টি ও মামলাসংক্রান্ত ব্যয় পণ্য বিক্রয়ের পর ক্রেতার কাছ থেকে ত্রুটিজনিত কারণে উদ্ভব হয় বলে একে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলা যায়।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে সাবাহ কোম্পানি লিমিটেডের পণ্যের ওয়ারেন্টিজনিত ও মামলাসংক্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর