'রয়্যাল কার্পেটস লি.' আন্তর্জাতিক বাজারে ক্রেতার আস্থা অর্জন করতে যে প্রতিষ্ঠানটির কাছে মান সনদ প্রাপ্তির আবেদন করেছে, আন্তর্জাতিক বাণিজ্যে উক্ত সনদ প্রদানকারী প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: 'রয়্যাল কার্পেটস লি.' আন্তর্জাতিক বাজারে ক্রেতার আস্থা অর্জন করতে ISO মান সনদ প্রাপ্তির আবেদন করেছে, আন্তর্জাতিক বাণিজ্যে উক্ত সনদ প্রদানকারী প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য। ISO এর পূর্ণরূপ International Organization for Standardization. যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মানসনদ প্রদান করে থাকে। ISO মান সনদ গ্রহণ করলে আন্তর্জাতিক বাজারে ক্রেতার কাছে পণ্যের সঠিক মানের নিশ্চয়তা প্রদান করা যায়। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় সহজ হয়। উদ্দীপকের 'রয়্যাল কার্পেটস লি.' বাংলাদেশের একটি স্বনামধন্য কার্পেট উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে দেশের বিভিন্ন জেলায় মানসম্মত কার্পেট সরবরাহ করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের প্রস্তুতকৃত কার্পেট বিদেশে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আন্তর্জাতিক বাজারে ক্রেতার আস্থা অর্জন করতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে মান সনদ প্রাপ্তির আবেদন করেছে। উক্ত প্রতিষ্ঠানটি ISO নামে পরিচিত। সাধারণত দেশীয় বাজারে পণ্য বিক্রয় করতে হলে BSTI থেকে মানসনদ সংগ্রহ করতে হয় আর আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় করতে হলে ISO থেকে মানসনদ সংগ্রহ করতে হয়। পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ে বৈদেশিক ক্রেতাদের মাঝে তেমন সন্দেহ থাকে না। তাই তারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করেন। এতে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। অতএব, উদ্দীপকের 'রয়্যাল কার্পেটস লি.'এর আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে মানসনদ গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত যৌক্তিক এবং যথার্থ বলে আমি মনে করছি।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
'রয়্যাল কার্পেটস লি.' আন্তর্জাতিক বাজারে ক্রেতার আস্থা অর্জন করতে য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর