উদ্দীপক অনুযায়ী অনামিকা ফ্যাশনের সফলতার কারণ মান ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী অনামিকা ফ্যাশনের সফলতার কারণ মান ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি মান নিয়ন্ত্রণ। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে। মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটে মান নিয়ন্ত্রণ সর্বপ্রথম ধারণা। এক্ষেত্রে নির্ধারিত মানের সাথে উৎপাদিতব্য পণ্যের মান তুলনা করে পণ্যের মান নিশ্চিত করা হয়। উদ্দীপকে 'অনামিকা ফ্যাশন' গাজীপুরে একটি প্রতিষ্ঠিত রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। সম্প্রতি একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে বড় ধরনের অর্ডার পায়। তবে অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করতে না পারা এবং কিছু পণ্যের ত্রুটি চিহ্নিত হওয়ায় নতুন করে আবার পণ্য উৎপাদন করতে হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা এবং মানের বিচ্যুতি ঘটলে তা সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। উক্ত কার্যক্রম মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণকে নির্দেশ করে। মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মাধ্যমে ক্রেতাকে সন্তুষ্ট করা যায় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন ক্রেতাকে আকৃষ্ট করা যায়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করায় বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী অনামিকা ফ্যাশনের সফলতার কারণ মান ব্যবস্থাপনার ঐতিহা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর