পণ্যের মান নির্ধারণে মি. পূরনের গৃহীত কার্যক্রমে ক্রেতাদের খুশি হওয়ার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: পণ্যের মান নির্ধারণে মি. পূরণের গৃহীত কার্যক্রমে ক্রেতাদের খুশি হওয়ার কারণ হলো ক্রেতা সন্তুষ্টি। ভোক্তাদের প্রত্যাশা মোতাবেক পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা বলে। মূলত ক্রেতাদের প্রত্যাশা পূরণের জন্যই মান ব্যবস্থাপনার সকল কাজ সম্পাদন করা হয়। পূর্বে মান ব্যবস্থাপনার আলাদা কোনো শাখা ছিল না। বরং এটি উৎপাদন ব্যবস্থাপনারই একটি অংশ ছিল। কিন্তু ভোক্তাদের প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় মান ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে। উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে মি. পূরণ সম্প্রতি একটি প্রতিষ্ঠানে চাকুরি নিয়েছেন। তিনি উক্ত প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত। তিনি বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ক্রেতাদের উপর গুরুত্ব দিয়ে পণ্যের মান নির্ধারণ করেন। ফলে এ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মানে ক্রেতারা বেশ খুশি। মূলত ক্রেতা সন্তুষ্টির বিষয়টির উপর গুরুত্ব দেওয়াতেই বর্তমানে তার প্রত্যাশিত মানের পণ্য পেয়ে খুশি। চটকদারি বিজ্ঞাপন ও মূল্য হ্রাসের কবলে পড়ে ক্রেতারা কোনো পণ্য ক্রয় করলেও তা যদি নিম্নমানের হয় বা ক্রেতাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে সেই পণ্য তারা আর ক্রয় করে না। তাই পণ্যের সঠিক মান ব্যবস্থাপনা করতে হয়। উৎপাদিত পণ্যের মান নির্ধারণ, নকশাকরণ, উপকরণ সংগ্রহ, ক্রেতাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, উৎপাদনকার্য পরিচালনা, মান নিয়ন্ত্রণ ইত্যাদি কাজের জন্য মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও শুরু থেকে পণ্যের মানের উপর গুরুত্বারোপ করে বলেই ক্রেতারা তাদের পণ্য মানে বেশ খুশি।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
পণ্যের মান নির্ধারণে মি. পূরনের গৃহীত কার্যক্রমে ক্রেতাদের খুশি হওয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর