জনাব হানিফ সাহেব যেই খরচের উপর বেশি জোর দেন সেগুলো কী ধরনের ব্যয়ের মধ্যে পড়ে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব হানিফ সাহেব যেসব খরচের ওপর বেশি জোর দেন সেগুলো মূল্যায়ন ব্যয়ের মধ্যে পড়ে। পণ্য নিম্নমানের হওয়ার কারণ নির্ণয় এবং পরীক্ষা নিরীক্ষার জন্য মূল্যায়ন ব্যয় করা হয়। এর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার ত্রুটি চিহ্নিত করা যায়। পরিদর্শন ব্যয়, পরীক্ষণ ব্যয় মূল্যায়ন ব্যয়ের উদাহরণ। এটি মানসম্পন্ন ও আধুনিক পণ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখে। উদ্দীপকে জনাব হানিফ সাহেব প্লাস্টিক তৈরির কারখানার মান ব্যবস্থাপক। তিনি তৈরিকৃত পণ্যের মান কেমন হয়েছে জানতে পণ্য পরিদর্শনের ব্যবস্থা নেন। এছাড়া মান খারাপ হলে সেগুলোর কারণ জানতে তিনি তা পরীক্ষা করেন। এ পরিদর্শন ও পরীক্ষণ কাজে তাকে অর্থ ব্যয় করতে হয়। আর বৈশিষ্ট্য অনুযায়ী এসব ব্যয় মূল্যায়ন খরচ বা ব্যয়ের অন্তর্ভুক্ত। সুতরাং, জনাব হানিফ সাহেব কারখানাটিতে মূল্যায়ন খরচ নির্বাহ করার দিকে জোর দেন।
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব হানিফ সাহেব যেই খরচের উপর বেশি জোর দেন সেগুলো কী ধরনের ব্যয়ের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর